1. admin@weeklyrenaissance.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে সুরিকরা পূজা মণ্ডপ পরিদর্শন করল ১২ নং গুণবতী ইউনিয়ন বিএনপি ও পর্যবেক্ষণ কমিটি সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন মো: মামুন চৌদ্দগ্রামে স্বর্ণ চোরাচালানি চক্র জামায়াতের প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা দখলের চেষ্টা! গুণবতী ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ কমিটি গঠন পরিকোট প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় জোবায়রুল ইসলাম পলাশকে গ্রামবাসী ও অভিভাবকবৃন্দের উষ্ণ অভিনন্দন বিপজ্জনক রাসায়নিক : বন্দরে বিপর্যয়ের শঙ্কা! নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ কূপে মিলল গ্যাস, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি চৌদ্দগ্রামে অপচিকিৎসা ও ক্লিনিক বাণিজ্যের অভিযোগ: নবজাতকের মর্মান্তিক মৃত্যুতে জনমনে তীব্র ক্ষোভ নিখোঁজ সেই তরুণীর সন্ধান চায় পিবিআই

চৌদ্দগ্রামে সুরিকরা পূজা মণ্ডপ পরিদর্শন করল ১২ নং গুণবতী ইউনিয়ন বিএনপি ও পর্যবেক্ষণ কমিটি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

ছবি নিজস্ব প্রতিনিধ

বিশেষ প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১২ নং গুণবতী ইউনিয়নের সুরিকরা গ্রামের শারদীয় দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও ‘দূর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি’র সদস্যবৃন্দ। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ পরিদর্শনের আয়োজন করা হয়।

পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১২ নং গুণবতী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ স্থানীয় মণ্ডপ পরিচালনা কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা মণ্ডপের সার্বিক সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উদযাপনের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং উপহারসামগ্রী হস্তান্তর করেন।

পরিদর্শনকালে বক্তারা বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বহু বছর ধরে আমরা সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নানা উৎসব পালন করে আসছি। এখানে ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে তাদের পূজা পালন করতে পারেন, সে ব্যাপারে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করবে।”

এসময় ১২ নং গুণবতী ইউনিয়ন বিএনপি গঠিত পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব ইউসুফ হোসেন আরিফ জিয়া, জোবায়রুল ইসলাম পলাশ  উপদেষ্টা আব্দুল জলিল ও আলী হোসেন পণ্ডিত সহ মণ্ডপ পর্যবেক্ষণ কমিটির অন্যান্য সম্মানিত সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দের এই আগমন ও সার্বিক সহায়তার প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ সাপ্তাহিক রেনেসাঁ