1. admin@weeklyrenaissance.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে সুরিকরা পূজা মণ্ডপ পরিদর্শন করল ১২ নং গুণবতী ইউনিয়ন বিএনপি ও পর্যবেক্ষণ কমিটি সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন মো: মামুন চৌদ্দগ্রামে স্বর্ণ চোরাচালানি চক্র জামায়াতের প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা দখলের চেষ্টা! গুণবতী ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ কমিটি গঠন পরিকোট প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় জোবায়রুল ইসলাম পলাশকে গ্রামবাসী ও অভিভাবকবৃন্দের উষ্ণ অভিনন্দন বিপজ্জনক রাসায়নিক : বন্দরে বিপর্যয়ের শঙ্কা! নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ কূপে মিলল গ্যাস, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি চৌদ্দগ্রামে অপচিকিৎসা ও ক্লিনিক বাণিজ্যের অভিযোগ: নবজাতকের মর্মান্তিক মৃত্যুতে জনমনে তীব্র ক্ষোভ নিখোঁজ সেই তরুণীর সন্ধান চায় পিবিআই

নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ কূপে মিলল গ্যাস, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

সংগৃহীত

 

বিশেষ প্রতিনিধি, নোয়াখালী:
​সারাদেশে প্রাকৃতিক গ্যাসের বিরাজমান সংকটের মধ্যে এক আশার বার্তা নিয়ে এলো নোয়াখালীর সেনবাগ উপজেলা। উপজেলার নবীপুর ইউনিয়নের বড়চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪’ কূপ থেকে সফলভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
​বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাফেক্স) তত্ত্বাবধানে গতকাল দুপুর ১টায় কূপে অগ্নিশিখা জ্বালিয়ে পরীক্ষামূলকভাবে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।
​বাফেক্স সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই থেকে শুরু হওয়া এই অনুসন্ধান কার্যক্রমে মোট ১,৫২০ মিটার গভীরতায় কূপ খনন করা হয়। খননকাজ শেষে ভূগর্ভের ১,৪২০ থেকে ১,৪৬০ মিটার স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায়।
​প্রাথমিক ধারণানুযায়ী, সুন্দলপুর-৪ কূপ থেকে দৈনিক প্রায় ৭ মিলিয়ন ঘনফুট (৭ এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। তবে কূপে গ্যাসের মোট মজুত এবং স্থায়ী স্থায়িত্বের পরিমাণ নির্ধারণে আরও ২ থেকে ৩ দিন পর্যবেক্ষণ চলবে বলে জানান বাফেক্স কর্মকর্তারা।
​এর আগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জের বিভিন্ন কূপে সফলতা পাওয়ার পর এবার সেনবাগের এই কূপটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল। গ্যাস সংযোগ পাওয়ার খবরে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে এই গ্যাস আবাসিক ও শিল্প খাতে সংযোগ দেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ সাপ্তাহিক রেনেসাঁ