1. admin@weeklyrenaissance.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে সুরিকরা পূজা মণ্ডপ পরিদর্শন করল ১২ নং গুণবতী ইউনিয়ন বিএনপি ও পর্যবেক্ষণ কমিটি সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন মো: মামুন চৌদ্দগ্রামে স্বর্ণ চোরাচালানি চক্র জামায়াতের প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা দখলের চেষ্টা! গুণবতী ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ কমিটি গঠন পরিকোট প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় জোবায়রুল ইসলাম পলাশকে গ্রামবাসী ও অভিভাবকবৃন্দের উষ্ণ অভিনন্দন বিপজ্জনক রাসায়নিক : বন্দরে বিপর্যয়ের শঙ্কা! নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ কূপে মিলল গ্যাস, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি চৌদ্দগ্রামে অপচিকিৎসা ও ক্লিনিক বাণিজ্যের অভিযোগ: নবজাতকের মর্মান্তিক মৃত্যুতে জনমনে তীব্র ক্ষোভ নিখোঁজ সেই তরুণীর সন্ধান চায় পিবিআই

চলতি মাসেই জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

ছবি সংগৃহীত—

 

নিজস্ব প্রতিনিধিঃ  দায়িত্ব নেওয়ার পর তৃতীয় বিদেশ সফর হিসেবে জাপানকে বেছে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ দিকে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ২৬ অক্টোবর তিনি জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি বলেন, মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। এ বিষয়ে প্রস্তুতি চলছে। তবে সফরের চূড়ান্ত তারিখ সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু জানাননি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরকালে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। সফরটি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি হবে জাপানে প্রথম সরকারি সফর।

এর আগে গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দফতর পরামর্শ সভায় (এফওসি) প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণটি বাংলাদেশের কাছে পৌঁছে দেন।

একই বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়।

জাপানের আমন্ত্রণের জবাবে বাংলাদেশও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রথম বিদেশ সফরে তিনি মালয়েশিয়া ও চীনে যান। গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যান। প্রধানমন্ত্রীর তৃতীয় বিদেশ সফর হচ্ছে জাপানে।

এদিকে ভারত শুরু থেকেই তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে আসছে। তবে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকায় প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ সাপ্তাহিক রেনেসাঁ