1. admin@weeklyrenaissance.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে সুরিকরা পূজা মণ্ডপ পরিদর্শন করল ১২ নং গুণবতী ইউনিয়ন বিএনপি ও পর্যবেক্ষণ কমিটি সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন মো: মামুন চৌদ্দগ্রামে স্বর্ণ চোরাচালানি চক্র জামায়াতের প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা দখলের চেষ্টা! গুণবতী ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ কমিটি গঠন পরিকোট প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় জোবায়রুল ইসলাম পলাশকে গ্রামবাসী ও অভিভাবকবৃন্দের উষ্ণ অভিনন্দন বিপজ্জনক রাসায়নিক : বন্দরে বিপর্যয়ের শঙ্কা! নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ কূপে মিলল গ্যাস, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি চৌদ্দগ্রামে অপচিকিৎসা ও ক্লিনিক বাণিজ্যের অভিযোগ: নবজাতকের মর্মান্তিক মৃত্যুতে জনমনে তীব্র ক্ষোভ নিখোঁজ সেই তরুণীর সন্ধান চায় পিবিআই

গ্যাস সরবরাহ স্বাভাবিক: দীর্ঘ বিরতির পর উৎপাদনে ফিরছে সিইউএফএল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

ছবি সংগৃহীত—

 

নিজস্ব প্রতিনিধিঃ

দীর্ঘদিন গ্যাস-সংকটে বন্ধ থাকার পর অবশেষে উৎপাদনে ফিরতে পুরোপুরি প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এই কারখানার অ্যামোনিয়া প্ল্যান্ট ইতিমধ্যে চালু করা হয়েছে। কারিগরি কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে শিগগিরই মূল ইউরিয়া সার উৎপাদনে যাচ্ছে কারখানাটি।

কারখানা সূত্র জানায়, গ্যাস সরবরাহ নিশ্চিত হওয়ার পর গত ৯ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদনের অন্যতম প্রধান কাঁচামাল অ্যামোনিয়া তৈরির কাজ শুরু হয়। তবে দীর্ঘদিন প্ল্যান্টটি বন্ধ থাকায় ইউরিয়া ইউনিটের কিছু পাইপলাইন ও যন্ত্রাংশে সাধারণ মেরামত ও সুরক্ষামূলক তদারকি চলছে। এসব যান্ত্রিক প্রস্তুতি সম্পন্ন হলেই পুরোদমে ইউরিয়া উৎপাদন শুরু হবে।

সিইউএফএলের মহাব্যবস্থাপক (বাণিজ্য) এস এম আবদুল্লাহ আল মামুন জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে কারখানাটি চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস পাচ্ছে। গ্যাস পাওয়ার পরপরই অ্যামোনিয়া উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) এক কর্মকর্তা জানান, জাতীয় নির্দেশনার আলোকে কৃষিনির্ভর শিল্প সচল রাখতে সার ও বিদ্যুৎ খাতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। বর্তমানে সিইউএফএলে দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস দেওয়া হচ্ছে এবং প্ল্যান্ট চালু রাখা সাপেক্ষে এর জোগান আরও বাড়ানো সম্ভব।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) পরিচালিত এই কারখানায় প্রতিদিন গড়ে প্রায় এক হাজার টন ইউরিয়া সার তৈরি হয়। কারখানাটি পুরোপুরি উৎপাদনে ফিরলে দেশের কৃষিখাতে সারের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি তা বৈদেশিক মুদ্রা সাশ্রয়েও বড় ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ সাপ্তাহিক রেনেসাঁ