1. admin@weeklyrenaissance.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে সুরিকরা পূজা মণ্ডপ পরিদর্শন করল ১২ নং গুণবতী ইউনিয়ন বিএনপি ও পর্যবেক্ষণ কমিটি সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন মো: মামুন চৌদ্দগ্রামে স্বর্ণ চোরাচালানি চক্র জামায়াতের প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা দখলের চেষ্টা! গুণবতী ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ কমিটি গঠন পরিকোট প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় জোবায়রুল ইসলাম পলাশকে গ্রামবাসী ও অভিভাবকবৃন্দের উষ্ণ অভিনন্দন বিপজ্জনক রাসায়নিক : বন্দরে বিপর্যয়ের শঙ্কা! নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ কূপে মিলল গ্যাস, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি চৌদ্দগ্রামে অপচিকিৎসা ও ক্লিনিক বাণিজ্যের অভিযোগ: নবজাতকের মর্মান্তিক মৃত্যুতে জনমনে তীব্র ক্ষোভ নিখোঁজ সেই তরুণীর সন্ধান চায় পিবিআই

পরিকোট প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় জোবায়রুল ইসলাম পলাশকে গ্রামবাসী ও অভিভাবকবৃন্দের উষ্ণ অভিনন্দন

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

​নিজস্ব প্রতিবেদক:
পরিকোট প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় সুপরিচিত ব্যক্তিত্ব ও বিএনপি নেতা জোবায়রুল ইসলাম পলাশ। তিনি পূর্বে গুনবতী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। বিদ্যালয়ের নতুন সভাপতি পদে তাঁর নাম ঘোষণার পর থেকেই এলাকার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।
​জোবায়রুল ইসলাম পলাশ সভাপতি নির্বাচিত হওয়ায় পরিকোট গ্রামের বাসিন্দা, বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ এবং স্থানীয় সাধারণ মানুষের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।
​এলাকাবাসীর মতে, জোবায়রুল ইসলাম পলাশ দীর্ঘদিন ধরে সামাজিক ও শিক্ষাভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন। তাঁর দক্ষতা, নেতৃত্বের গুণাবলী এবং শিক্ষার প্রসারে আন্তরিকতা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সচেতন মহল আশাবাদ ব্যক্ত করেছেন।
​অভিভাবকরা জানান, “নতুন সভাপতি জোবায়রুল ইসলাম পলাশের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হবে এবং কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও সুন্দর ও আধুনিক হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।”
​এদিকে, দায়িত্ব গ্রহণের পর সকলের এই অভিনন্দন ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে জোবায়রুল ইসলাম পলাশ জানান, তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও গ্রামবাসীর সমন্বয়ে একযোগে কাজ করে যাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ সাপ্তাহিক রেনেসাঁ