1. admin@weeklyrenaissance.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে সুরিকরা পূজা মণ্ডপ পরিদর্শন করল ১২ নং গুণবতী ইউনিয়ন বিএনপি ও পর্যবেক্ষণ কমিটি সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন মো: মামুন চৌদ্দগ্রামে স্বর্ণ চোরাচালানি চক্র জামায়াতের প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা দখলের চেষ্টা! গুণবতী ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ কমিটি গঠন পরিকোট প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় জোবায়রুল ইসলাম পলাশকে গ্রামবাসী ও অভিভাবকবৃন্দের উষ্ণ অভিনন্দন বিপজ্জনক রাসায়নিক : বন্দরে বিপর্যয়ের শঙ্কা! নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ কূপে মিলল গ্যাস, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি চৌদ্দগ্রামে অপচিকিৎসা ও ক্লিনিক বাণিজ্যের অভিযোগ: নবজাতকের মর্মান্তিক মৃত্যুতে জনমনে তীব্র ক্ষোভ নিখোঁজ সেই তরুণীর সন্ধান চায় পিবিআই

৭ কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশ অফিসার লাপাত্তা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত

ছবি সংগৃহীত—

 

নিজস্ব প্রতিনিধিঃ

প্রায় ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে একটি বেসরকারি ব্যাংকের বনানী শাখার ক্যাশ ইনচার্জের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে ব্যাংকটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে নিশ্চিত করেছেন।

ব্যাংকসংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বিপুল পরিমাণ অর্থ নিয়ে শাখা থেকে বের হওয়ার পর ওই ক্যাশ অফিসারের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ব্যাংকের অভ্যন্তরীণভাবে বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। পরে ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।

এদিকে অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখাটির ম্যানেজার ইনচার্জ ও জিবি দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

ব্যাংকটির একটি সূত্র জানিয়েছে, ঘটনার মূল অভিযুক্ত হিসেবে ক্যাশ ইনচার্জকে শনাক্ত করা হয়েছে। তবে তিনি বর্তমানে গা-ঢাকা দিয়েছেন বলে দাবি সূত্রটির। তাকে ধরতে অভিযান চলছে।

ঘটনাটি কীভাবে ঘটল এবং ব্যাংকের বিপুল নগদ অর্থ কীভাবে শাখা থেকে বের হয়ে গেল, তা নিয়ে ব্যাংকটির ভেতরে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় ব্যাংকের নিরাপত্তা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সঙ্গে কারা জড়িত এবং ব্যাংকের অর্থ উদ্ধারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ সাপ্তাহিক রেনেসাঁ